সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি ও মসজিদপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পালিত কর্মসূচীর মধ্যে ছিলো তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত, দোয়া ও বিশেষ মোনাজাত। বৃহস্পতিবার সকালে মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শহীদ আবু বকার আবু হত্যার বিচারের দাবী সমন্বয়ক পরিষদ’-এর উদ্যোগে আবু বক্কর হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান এবং ‘আবু বকার আবু স্মৃতি ফাউন্ডেশ’ এর স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান এর নিকট আবেদনপত্র দাখিল করা হয়েছে এবং ‘আবু বকার আবু স্মৃতি ফাউন্ডেশন’এর স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান এর নিকট আবেদনপত্র দাখিল করা হয়েছে। উল্লেখ ২০১৮ সালে ১৮ নভেম্বর শহীদ আবু বকার আবু ঢাকা থেকে গুম হয়েছিল এবং ১৯ নভেম্বর ঢাকার কেরানিগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছিল।