Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় মিছিলে আ.লীগের হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা

এখন সময়: শুক্রবার, ২০ নভেম্বর , ২০২৬, ০১:৪১:১১ এম
কালিয়ায় মিছিলে আ.লীগের হামলা, কৃষকদল  ও জাসাসের দুই নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেলযোগে সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোঃ শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)