কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বাড়ি থেকে বের হয়ে ৫ দিনেও ফিরে আসেনি বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক। গত (১৪ নভেম্বর) শনিবার সকাল সে নিখোঁজ হয়।। নিখোঁজ বিল্লাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়ার মোমিন হোসেনের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার তার বাবা কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানায় লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্লাল একজন মানসিক ভারসাম্যহীন । ঘটনার দিন সকালে বিল্লাল বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ী ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু গত ৫ দিনেও কোথাও তাঁর সন্ধান মেলেনি। বিল্লাল একজন মানসিক রোগী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় বাবা মোমিন হোসেন কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ ব্যাক্তির সন্ধানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।