Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ # সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতি গঠন

এখন সময়: শুক্রবার, ২০ নভেম্বর , ২০২৬, ০১:৪১:১২ এম
কলারোয়ায় কলেজ শিক্ষক  সমিতি গঠন

কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখা গঠন করা হয়েছে। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামকে সভাপতি এবং হাজী নাসির উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ বকুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের উপস্থিতিতে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই উপজেলা কলেজ শিক্ষক সমিতি গঠন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ শিব পদ গাইন, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়সহ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। নবগঠিত উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, পরবর্তী আলোচনা সভায় সকল কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদ নির্ধারণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)