Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে পুলিশি অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:২৩ পিএম
আশাশুনিতে পুলিশি অভিযানে  পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে থানার অফিসার বৃন্দ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি মোল্লা। তিনি সিসি-২৬১/২৫ মামলার আসামি। অপরজন হলেন নোয়াকাটি গ্রামের মোমরেজ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭)। তিনি জিআর-১৫১/১৬ (টুঙ্গী) মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)