Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, জরিমানা

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০১:৩৭:৪৩ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে চারজন ব্যক্তিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপিল) দুপুরে ও শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কাটার দায়ে প্রেমবাগ গ্রামের রওশন আলীর ছেলে শাহীন আলম, একই ইউনিয়নের পালপাড়া গ্রামের আব্দুল্লাহ মোল্যার ছেলে ওসমান মোল্যা ও চুয়াডাঙ্গা জীবননগরের রেজাউলের ছেলে রিফাতকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুক্রবার সকালে একই অপরাধে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে শনিবার একটি মামলায় তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা এবং শুক্রবার অপর একটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ক অপরাধ এবং একই আইনের ১৫ ধারায় পৃথক দুটি মামলায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)