আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে দুর্নীতি ও ঈদ উল ফিতরের সরকারী বরাদ্দের চাউল ও কম্বল আত্মসাতের অভিযোগে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কাসন্ডা বাজার ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে। শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ জনগণের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউপি রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, মহিউদ্দীন গাজী, মজনু সরদার, এবাদুল গাজী, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ।