Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০৩:০২:১৫ এম

প্রেসবিজ্ঞপ্তি : ‘লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি’ এই আহ্বানে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা কার্যালয়ে সংগঠন উপ-পরিষদের উদ্যোগে বিকালসাড়ে ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি আফরোজা শিরীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সায়েদা বানু শিল্পী। সংগীত পরিবেশন করেন যশোর জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান, সহ-সভাপতি নাসিমা বানু লিলি এবং উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের শিল্পী সুমা বড়াল। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির লিগ্যালএইড সম্পাদক অ্যাড: কামরুন নাহার কনা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)