নিজস্ব প্রতিবেদক : প্রাচ্য আকাদেমি যশোরের শিক্ষার্থীদের মধ্যে বর্ষ উন্নয়ন সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে প্রাচ্যসংঘ যশোরের ওবায়দুল বারী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্য আকাদেমি যশোরের অধ্যক্ষ বিশিষ্ট সঙ্গীত বিশেষজ্ঞ আশরাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক এবং প্রাচ্য আকাদেমির চেয়ারম্যান বেনজীন খান এবং জিলা স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রাচ্য আকাদেমিতে ফাইন আর্টসের বিভিন্ন শাখায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে বর্ষ উন্নয়নের সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রাচ্য আকাদেমি যশোর ক্যাম্পাসে কম্পিউটার বিভাগ উদ্বোধন করা হয়। পরে বিভাগীয় শিক্ষকবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।