Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর মাটি বহনকারী ট্রলির সাথে সংঘর্ষে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে চালক আহত

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০২:৫৯:৫৫ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর চুকনগর সড়কের গোলাঘাটা মোড়ে মাটি বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটির দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রলির চালক আহত হয়েছে। প্রাইভেট কারটির ড্রাইভার কাজী তারেক ইব্রাহিম মনা, ঝিনাইদহ নিবাসী, বাগেরহাট জেলার ফকিরহাট থেকে ঝিনাইদহে যাবার পথে কেশবপুর গোলাঘাটা মোড় সংলগ্ন মিফতাহুল মাদরাসার সামনে মাটি বহনকারী ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। প্রাইভেটকারটির মালিক মোঃ আবু তালেব ঠিকাদার ঝিনাইদহ কলাবাগান নিবাসী। গাড়িতে শুধুমাত্র ড্রাইভার ছিলেন। ড্রাইভারের পায়ের হাঁটুতে আঘাত লেগেছে চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, গাড়ির দুটি এয়ার ব্যাগ ফেটে গেছে, প্রাইভেট কারের সামনে দারুণভাবে দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রাইভার এর ভাষ্য অনুযায়ী কাঁদা বহনকারী ট্রলি থেকে রাস্তায় কাঁদা পড়ে থাকার কারণে প্রাইভেটকারের ব্রেকিং সিষ্টেম কাজ করলেও কাঁদায় চাকা স্লিপ করে ট্রলির পিছনে লেগে যায়। মাটির ট্রলিটি ব্যাকগিয়ারে পিছন দিকে আসছিল কিন্তু মাটির ট্রলিতে কোন প্রয়োজনীয় সিগনাল লাইট না থাকায় বোঝা যায়নি। বিপরীতমুখী থেকে আসা একটি দ্রুতগামী পরিবহনকে জায়গা দিতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)