বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। সকালে কার্যালয়ের সামনে সংগঠনের এবং জাতীয় পতাকা উত্তেলন করেন নেতৃবৃন্দ। এরপর একটি র্যালি সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে কার্যালয়ের সামনে আলোচনা করেন ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তার, সাধারণ সম্পাদক রিজিয়া পারভিন, সহ সভাপতি জাহানারা খানম, সনাক সভাপতি চৌধুরী আব্দুর রব, বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা আক্তার লাকি, মহিলা পরিষদ নেত্রী তহমিনা মিনু, জোছনা দেবনাথ প্রমুখ।