Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১১:৫৭:৪৪ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে শুরুতে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ আসিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সুশীলনের দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেন, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুশীলনের শাহিনা খাতুন প্রমুখ। সভায় দেশব্যাপী পুষ্টি সপ্তাহ উদ্বোধনে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কার্য্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)