কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জের প্রয়াত সুধীন্দ্রনাথ (মানু) ঘোষ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কালীগঞ্জ পৌরসভার চাপালী স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ। উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ হামদহ ফুটবল একাদশ ১-০ গোলে কোটচাঁদপুর ফুটবল একাদশের হারিয়ে জয়লাভ করে। এস এম সামছুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিক্কার আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, চাপালী যুব সমাজের প্রধান সমন্ময়ক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু প্রমুখ। চাপালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হামদহ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে শুভ সুচনা করে। খেলার বিজয়ী দল ঝিনাইদহ একাদশের অভি একমাত্র গোল করায় ম্যাচ সেরার পুুরষ্কার জিতে নেন।