Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক মীর মুসার মায়ের মৃত্যু, শোক

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ১১:৫২:৫৩ পিএম
সাংবাদিক মীর মুসার মায়ের মৃত্যু, শোক

নিজস্ব প্রতিবেদক : দৈনিক লোকসমাজের জ্যেষ্ঠ সাংবাদিক প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর শংকরপুর বটতলা জামে মসজিদ প্রঙ্গনে মরহুমার জানাজা হয়। পরে বটতলা মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মীর মঈন হোসেন মুসার মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে শোক জানিয়েছেন ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। অপরদিকে-গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)