প্রেসবিজ্ঞপ্তি : কবি শাহরিয়ার সোহেল এর ৫০তম জন্মবার্ষিকী নাট্যকলা সংসদ, যশোর ইনস্টিটিউটে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি প্রফেসর ড. মো. মুস্তা?ফিজুর রহমান, প্রধান আলোচক: প্রফেসর ড. সন্দীপক মল্লিক, সম্মানিত অতিথি: প্রফেসর ড. সবুজ শামীম আহসান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক, নাট্যজন দীপংকর দাস রতন, বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, আলমগীর হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রভাষক ফারহানা হক ও কবি এম এ কাসেম অমিয়’র উপস্থাপনায় আলোচনা ও নিবেদিত কবিতা পাঠে অংশ নেন সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার, সহকারী অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, শিক্ষক নেতা আব্দুল জব্বার, কবি এডি এম রতন, কবি সঞ্জয় নন্দী, কবি রকি মাহমুদ, কবি এম এ রাকিব, ফেরা সম্পাদক শেখ শাদাব সাদিক, কবি মুজিবর রহমান, কবি শরীফুল আলম, কবি আবুল হাসান তুহিন, কবি শহিদুজ্জামান মিলন প্রমুখ। অনুষ্ঠানে কবি শাহরিয়ার সোহেল এর প্রবন্ধগ্রন্থ ‘নারীবাদী কণ্ঠস্বর ও অন্যান্য’ এর আলোচনা ও কবির পরবর্তী জীবন সাফল্যমণ্ডিত হোক, এ প্রত্যাশা করা হয়।