Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবসে আলোচনা সভা

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ১১:৫২:৫৯ পিএম
যশোরে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ  দিবসে আলোচনা সভা

প্রেসবিজ্ঞপ্তি : শনিবার বিকালে জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেছা’র সভাপতিত্বে ‘মৃত্যুদণ্ড জীবনের অধিকার কেড়ে নেয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়তী সোসাইটির আয়োজনে সংস্থার অডিটরিয়ামে নারীপক্ষের নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস ২০২৬ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় জয়তী সোসাইটির কর্ম এলাকার তরুন দলের সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য হাবিবা শেফা। আরো উপস্থিত ছিলেন বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র, বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর এর উম্মে সালমা, যশোর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুর, আইইডি যশোর এর সেন্টার ম্যানেজার বীথিকা সরকার, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ব্লাস্ট যশোর এর সাজ্জাদ কবীর। অনুষ্ঠানের শুরুতে সকলের উদ্দেশ্যে জয়তী সোসাইটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। জয়তী সোসাইটির পক্ষে আরো উপস্থিত ছিলেন মান উন্নয়ন কর্মকর্তা শানজিদা খাতুন, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা, বর্ণালী সরকার, নূরজাহান আক্তার, হালিমা খাতুন শিল্পী, ব্যবসাকেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুনসহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)