Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ১২:০২:১২ এম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার বেলা সাড়ে ১১টায় প্রথমে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন-এটি নতুন পাওয়ার প্লান্ট, এর যন্ত্রপাতিও আধুনিক।
সুতরাং কোনো প্রকার যান্ত্রিক ত্রুটির অজুহাতে যেন এটি যখন-তখন শাটডাউন না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
তিনি আরো বলেন-এই কেন্দ্রের আশপাশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। যাতে এলাকার মানুষ এ প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারেন।
বিশেষ করে স্থানীয়দের স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখার পরামর্শ দেন। এছাড়া কেন্দ্রটির চারপাশের মানুষকে চাহিদানুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদানেরও তাগিদ দেন তিনি।
পরে পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী অমিত। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও রামপাল কেন্দ্রের কর্মকর্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)