Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি হাফিজ ও সম্পাদক পরমা

এখন সময়: সোমবার, ১৮ মে , ২০২৬, ১২:০২:৫৩ এম

প্রেসবিজ্ঞপ্তি : ‘শিল্প শিল্পের জন্য নয়, মানবতার জন্য শিল্প’ স্লোগানকে সামনে রেখে মোঃ হাফিজুর রহমানকে সভাপতি ও পরমা শিকদার পাঁখিকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ইয়াভ কালচারাল ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির অনুমোদন দেন ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় ও ন্যাশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন বুলবুল। কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি সাব্বির হোসেন, আলভী অরনি, যুগ্ম সাধারণ সম্পাদক আফিয়া জাহিন মাহী, আবির রায়হান, সাংগঠনিক সম্পাদক নাফিজা উলফাত, সহ-সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা আইচ, দপ্তর সম্পাদক মইনুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ উল্লাস মাহমুদ, অর্থ সম্পাদক সৌমিত্র গাঙ্গুলী, প্রচার সম্পাদক সাদমান আকিব আপন, বার্তা সম্পাদক রাজিয়া সুলতানা নিলা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবির হাওলাদার, তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার আলম লিমন, কর্মশালা বিষয়ক সম্পাদক মাহির মুনতাসির, সাংস্কৃতিক সম্পাদক দোলা দাস, শিশু বিষয়ক সম্পাদক জেসমিন রহমান সামিয়া। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাবাছ্ছুম আক্তার মিম,এস কে সারা, শ্রেয়াংকা সাহা, ঋদ্ভিক রায়, আকাশ বিশ্বাস।
কমিটি আগামীর কার্যক্রমকে গতিশীল ও সমৃদ্ধ করতে সকলের দোয়া কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি হাফিজ ও সম্পাদক পরমা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)