Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় যুবককে কুপিয়ে জখম

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১০:০০:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুরে রাজীব হোসেন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বারবাকপুর হাটখোলায় এ ঘটনা ঘটে। আহত রাজীব বারবাকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রাজীব জানান, মাটি টানা ট্রাক্টর দাঁড় করিয়ে চাঁদা দাবি করা নিয়ে বারবাকপুর গ্রামের শাওন, সাগর ও রিয়াজের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় দুর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত রাজীবের অবস্থা গুরুতর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)