Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ১১:০৯:০৩ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : দৈনিক গ্রামের কাগজ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. রফিকুল হাসান। যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠকে ধারনা পত্র উপস্থাপন করেন গ্রামের কাগজ বার্তা সম্পাদক ও জনউদ্যোগ সদস্য হাবিবুর রহমান মিলন। গোলটেবিল বৈঠকে আলোচনা করেন পৌরসভার নিবার্হী প্রকৌশলী এসএম শরীফ হাসান, পৌর নিবার্হী অফিসার মো. জায়েদ হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ ও দীপক কুমার রায়, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, প্রাইডের নিবার্হী পরিচালক উজ্জ্বল কুমার বালা, নারী ফোরামের আহবায়ক অ্যাড. মাসুমা বেগম, যশোর জেলা মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রনব দাস, দৈনিক লোক সমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক কল্যাণের বার্তা সম্পাদক তবিবুর রহমান, সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস, যুব গ্রুপের সদস্য ফিরোজ হোসেন। গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ বলেন-ভৈরব নদ ও মুক্তেশ্বরী নদীর সাথে শহরের প্রধান ড্রেনগুলোর সংযোগ পুনরুজ্জীবিত করতে হবে।বিল হরিণা ও মুক্তেশ্বরী অভিমুখে শহরের দক্ষিণাংশে নতুন বড় ড্রেন ও খাল খনন করে সরাসরি পানি নির্গমনের ব্যবস্থা করতে হবে। শহরের সমস্ত ড্রেনের ডিজিটাল ম্যাপিং করে ঢাল (লেভেলিং) ও প্রশস্ততা সঠিকভাবে পুনর্বিন্যাস করতে হবে। ড্রেন থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে হবে। ড্রেনের সংযোগস্থল বা কালভার্টের মুখ প্রশস্ত করতে হবে যাতে অতিরিক্ত পানির চাপ সহ্য করতে পারে। পলিথিন ও প্লাস্টিক বোতল ড্রেনে ফেলা বন্ধে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা আরও জোরদার করা। ড্রেনে বর্জ্য ফেলার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং প্রয়োজনে মোবাইলকোর্ট পরিচালনাসহ জরিমানা আরোপের আইনি প্রয়োগ নিশ্চিত করা। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি ও সামাজিক সংগঠনকে যুক্ত করে সচেতনতামূলক অভিযান চালানো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)