Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ১১:০৯:৩৮ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কালীগঞ্জ পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিকেলে খেলার উদ্বোধন ও পূরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, আতিয়ার রহমান বিএনপি নেতা তবিবুর রহমান মিনি। বিকালে ভূষণ মাঠে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর ম্যাচটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাশেদ খান। এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্যা থাকে। দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দলের ফরেনার খেলোয়াড় ঝুনু একমাত্র গোলে জয় ছিনিয়ে আনে। টুনামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয় পৌরসভা একাদশের ক্যাপ্টেন হাসানুজ্জামান কায়েস। শেষে বিজয়ী দলের হাতে চ্যাস্পিয়ন ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় জমজমাট ফাইনাল খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, আব্দুর রাজ্জাক, মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)