শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার এএসআই মো. মোস্তাক আহামেদ। সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে মো. আব্দুল্লাহ (২৮)কে তার বসতঘরের পাশ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।