অভয়নগর (যশোর) প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে সাংবাদিক কন্যা জুয়াইরিয়া নানজিবা সাওদা। সে নওয়াপাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। জুয়াইরিয়া নানজিবা সাওদা নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও গৃহিনী শিরিন রহমানের ছোট মেয়ে। ভবিষ্যতে সে একজন ভালো শিক্ষক হতে চায়। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জুয়াইরিয়া নানজিবা সাওদার জন্য তার বাবা-মা সকলের নিকট দোয়া কামনা করেছেন। রোববার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফলাফল প্রকাশ করে। চলতি বছরের ১৫ এপ্রিল সারা দেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।