Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ার রাকিবকে লিবিয়ায় পাচারের মামলায় আটক ইতালি প্রবাসীর রিমান্ড মঞ্জুর

এখন সময়: সোমবার, ১৩ জুলাই , ২০২৬, ০৮:৪৫:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ার চন্ডিপুর গ্রামের সাজেদুল ইসলাম রাকিবকে লিবিয়ায় পাচারের মামলায় আটক ইতালি প্রবাসী আলমগীর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি আলমগীর হোসেন চন্ডিপুর গ্রামের মৃত হাবিবার রহমানের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ইটালি প্রবাসী আসামি আলমগীর হোসেন দূর সম্পর্কের আত্মীয় রাকিবদের। রাকিবকে বৈধ ভিসায় ইতালি পাঠিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আলমগীর ও তার সহযোগীরা ২০ লাখ টাকা নেয়। পরে ২০২৪ সালের ৯ জানুয়ারি আসামিরা রাকিবকে বাড়ি থেকে নিয়ে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাচার করে একটি চক্রের কাছে আটক রাখে। লিবিয়ায় আটক অবস্থায় রাকিবকে শারীরিক নির্যাতন করা হয় এবং আরও ২৫ লাখ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে টাকা না দিলে হত্যা করা হবে বলেও তারা জানায়। রাকিবকে উদ্ধারে ব্যর্থ হয়ে ২০২৪ সালের ৪ জুন রাকিবের মা সেলিনা বেগম বাদী হয়ে ইতালি প্রবাসী আলমগীর হোসেন সহ ৬ জনকে আসামি করে যশোর মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের আদেশে ১০ জুন অভিযোগটি বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী কামাল হোসেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইটালি ফেরত আলমগীর হোসেনকে আটক করেন। ১২ জুলাই আটক আলমগীরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)