Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ১১:০৯:১২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউরের ছেলে বাপ্পা হোসেন (৩১), একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) ও শাহিন (৩০)। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)