Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৭:২০:৩২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৩টা ১৫ মিনিটে সীমান্তের দৌলতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দৌলতপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের একটি পরিত্যক্ত স্থানে অভিযানে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্তে পরিচালিত অভিযানে এসব ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)