Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নকল ও ভেজাল কৃষি উপকরণ বিরোধী আলোচনা সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৮:৩৭:০৬ পিএম

​নিজস্ব প্রতিবেদক : যশোরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ব্যবহার রোধ এবং কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নকল ও ভেজালকে না’ শীর্ষক এই সচেতনতামূলক সভার যৌথ আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচারাল জার্নালিস্ট ফোরাম (বিএজেএফ) ও সিনজেনটা। ​৩১ জুলাই (বুধবার) যশোর জেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। বক্তব্যে তিনি বলেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় মানসম্মত কৃষি উপকরণের কোনো বিকল্প নেই। ভেজাল বীজ, সার ও কীটনাশক ব্যবহারের ফলে কৃষকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জমির উর্বরতাও হুমকির মুখে পড়ছে। বাজারে ভেজাল ও নকল কৃষি উপকরণ সরবরাহ বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতকে সুরক্ষায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ​আলোচনা সভায় বিএজেএফ ও সিনজেনটার প্রতিনিধিগণ, স্থানীয় কৃষি কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মাঠপর্যায়ে কৃষকদের নকল ও আসল পণ্য চেনার উপায় এবং মানসম্মত পণ্য ব্যবহারের সুফল সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)