Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপিত

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৮:৩৮:৩৯ পিএম

​নিজস্ব প্রতিবেদক : বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোর প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনী উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, "মাছরাঙা টেলিভিশন সূচনা লগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ ধারার বিনোদন পরিবেশন করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও গণমানুষের কথা তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মাছরাঙা টেলিভিশন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।" ​অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের যশোর প্রতিনিধি, প্রেসক্লাব যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ​কেক কাটা শেষে মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)