Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে আরো চারদিন সময় পেলো আবাহনী-কিংস

এখন সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট , ২০২৬, ০৯:২১:১১ এম

ক্রীড়া প্রতিবেদক : আবাহনী ও বসুন্ধরা কিংসের ওপর ফিফার যে ট্রান্সফার নিষেধাজ্ঞা ঝুলে আছে তা নিস্পত্তির শেষ সময় ছিল ৭ আগস্ট শুক্রবার। কারণ এদিনই ছিল ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর লাইসেন্সিংয়ের শর্ত পূরণের শেষ দিন। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য যে সব শর্ত পূরণ করতে হয় তার অন্যতম হচ্ছে ক্লাবগুলোর ‘ওভার ডিউ’ সংক্রান্ত কোনো মামলা থাকলে তা নিস্পত্তি করা। আবাহনীর ৩টি ও বসুন্ধরা কিংসের এমন ১২ টি ইস্যু থাকায় এই দুই ক্লাবের ওপর ফিফার ব্যান্ড ছিল ৩ ও ১২ টি। এর মধ্যে আবাহনী দুটি ব্যান্ড থেকে পরিত্রাণ পেলেও একটি ঝুলে আছে। আর কিংসের রয়ে গেছে ১২টিই। এতদিন ১১টি ব্যান্ড মাথায় ছিল কিংসের। দুই দিন আগে যোগ হয়েছে আরেকটি। নতুন মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধন চলছে। আবাহনী ও কিংসকে এই মৌসুমে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে ৭ আগস্টের মধ্যে ফিফার দেওয়া সবগুলো নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্লাব লাইসিন্সিং করতে হতো। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো ক্লাব থেকে ভালো কোনো সংবাদ পাওয়া যায়নি। দুই ক্লাবই তাই বাফুফেকে ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানোর অনুরোধ করেছিল। বাফুফে চার দিন সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সুযোগ করে দিয়েছে ক্লাবগুলোকে। ১১ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্লাব লাইসেন্সিং করতে না পারলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে পারবে না আবাহনী ও বসুন্ধরা কিংস। তবে আবাহনী ঝামেলামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। দুটি ব্যান্ড উঠে গেছে। বাকি আছে একটি। সেটারও পেমেন্ট করা হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। সহসাই নিষেধাজ্ঞা ওঠার চিঠি পেয়ে যাওয়ার কথা আবাহনী। তবে কিংস ১২ ব্যান্ড থেকে মুক্ত হয়ে লিগে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)