Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক, সুন্দরীদের ব্যবহার করে ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ

এখন সময়: শনিবার, ৮ আগস্ট , ২০২৬, ১১:০৯:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। শনিবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি কিনবেন বলে তাকে যশোরে আসতে বলেন। পরে ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন। সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। একপর্যায়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগের পর কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রাজাকে আটক করে পুলিশ। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন জানান, ভুক্তভোগী যুবক এ ঘটনায় মামলা করেছেন। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিদের ফাঁদে ফেলে। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা, মোটরসাইকেল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তারা পুলিশের হাতে আটক হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)