Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় পরিত্যক্ত ব্যাগ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার

এখন সময়: রবিবার, ৯ আগস্ট , ২০২৬, ০৯:৩৮:০০ পিএম

নাভারণ প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের কাজী সবুরের ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি কফি ও কালো রঙের কাঁধে ঝোলানো ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগের মালিক পালিয়ে যায় বলে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, অজ্ঞাত আসামির নাম-ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)