নিজস্ব প্রতিবেদক : ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর মোল্লা একই গ্রামের ছলেমান মোল্লার ছেলে। ডিবি পুলিশ জানায়, এসআই সামিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের ওসমান আলীর মেহগনি বাগান এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে আলমগীর মোল্লাকে আটক ও ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।