Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৪শ' পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিলসহ আটক ৪

এখন সময়: শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ০৯:৩১:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : ৪শ' পিস ইয়াবা ট্যাবলেসহ উপশহর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিলসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল বোলপুর গ্রামের খলিলের বাড়িতে অভিযান চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। এ ঘটনায় আটক সাত জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)