Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ট্রেনে উঠতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল নারীর

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৮:১৯:০৯ পিএম
ট্রেনে উঠতে গিয়ে জীবন  প্রদীপ নিভে গেল নারীর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে জীবন হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। শনিবার সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়। এরপর প্রথমে তাকে কালীগঞ্জ ও পরে মুমূর্ষু অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত এলাকার ইকবাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে এসে বিরতি নেয়। এ সময় ওই নারী যাত্রী ট্রেন থেকে প্লাটফর্মে নামেন। কিছু সময় পরই ট্রেনটি যাত্রা শুরু করলে ওই নারী তড়িঘড়ি করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাটফর্ম থেকে নিচে পড়ে যান। এসময় চলন্ত ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্নসহ শরীর ক্ষতবিক্ষত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত স্টেশনে এসে মহিলাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০শয্যা হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় যশোরে নেবার পথে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি তিনি রেল পুলিশে অবহিত করেছেন বলে যোগ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)