Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা

নিজের অপরাধ ঢাকতে ঝিকরগাছার আদম ব্যবসায়ী আনোয়ারের মিথ্যাচারের প্রতিবাদ

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৪:৪৩:১০ এম
নিজের অপরাধ ঢাকতে ঝিকরগাছার আদম  ব্যবসায়ী আনোয়ারের মিথ্যাচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : নিজের অপরাধ ঢাকতে গত ১৬ সেপ্টেম্বর আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের করা সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করা হয়েছে। পাল্টা সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান ঝিকরগাছার কৃষ্ণনগরের ওবায়দুর রহমান ও কুলিয়া গ্রামের আব্দুল করিম। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া, জাল ভিসা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান দাবি করেন, তার ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন সময় আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা দেন তিনি। তার ছেলেকে সিঙ্গাপুরের একটি ভিসা দেওয়া হলেও পরে সেটি জাল বলে জানতে পারেন। আর শ্যালক মিকাইল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানো হলেও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা জাল বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তিনি বলেন, টাকা ফেরত চেয়ে দীর্ঘদিন চেষ্টা করেও ফল না পাওয়ায় ২০০৭ সালের ১০ মে সেনা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ দেয়া হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হয়। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন শুনানিতে উপস্থিত হননি। অপর অভিযোগকারী আব্দুল করিম বলেন, সিঙ্গাপুর যাওয়ার জন্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর ৩ লাখ টাকা, ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকা এবং একই বছরের ২ এপ্রিল ১ লাখ টাকা আনোয়ার হোসেনকে দেয়া হয়েছিল। এ সময় তার পাসপোর্টও নিয়েছিলেন আনোয়ার হোসেন। কিন্তু দীর্ঘ বছর পার হলেও টাকা ও পাসপোর্ট ফেরত পাননি আনোয়ার হোসেন। আব্দুল করিম জানান, এ ঘটনায় গত ২ জুন প্রতারণার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারাকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও আদম ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তারা বলেন, তাদের বক্তব্য ও আনোয়ার হোসেনের বক্তব্যের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক। এ সময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ করেন। তাদের মধ্যে যশোর সদরের তেঘরী গ্রামের ওহায়েদ আলীর কাছ থেকে ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীরের কাছ থেকে ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতানার কাছ থেকে ১৭ লাখ ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগের কথা তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, তারা কারও সম্মানহানি করতে চান না। প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলো তদন্ত এবং সত্যতা যাচাইয়ের দাবি জানান। সংবাদ সম্মেলনে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল, আনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)