Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাসপাতালে কুড়িয়ে পাওয়া টাকা-মোবাইল ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৮:১৮:১১ পিএম
হাসপাতালে কুড়িয়ে পাওয়া টাকা-মোবাইল  ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কুড়িয়ে পাওয়া টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে ভুক্তভোগী দীপ্তির ব্যাগটি হারিয়ে যায়। দীপ্তি চৌগাছা উপজেলার মনমতপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের মেয়ে। ব্যাগটিতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল ফোন ও টাকা ছিল। পরে হাসপাতাল চত্বরে টহলরত আনসার সদস্য ওলিয়ার রহমান (আইডি নং-৫৯৭৬৯) ও আব্দুর রশিদ (আইডি নং-৫৩৫২০) ব্যাগটি কুড়িয়ে পান। ব্যাগটি পাওয়ার পর আনসার সদস্যরা প্রকৃত মালিকের পরিচয় যাচাই করেন। পরে যাচাই-বাছাই শেষে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগটি দীপ্তির হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপ্তি। তিনি বলেন, এটা অবশ্যই বড় মনের পরিচয়। আনসার সদস্য আব্দুর রশিদ বলেন, হাসপাতাল চত্বরে টহল দেওয়ার সময় ব্যাগটি পড়ে থাকতে দেখি। পরে ব্যাগটি খুলে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়। এরপর প্রকৃত মালিককে শনাক্ত করে তার হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়েছে। হারানো জিনিসপত্র প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)