কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে প্রান হারালো জান্নাতুল খাতুন (১৩) নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রী। সোমবার সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পারশ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের টনি বিশ্বাসের মেয়ে জান্নাতুল স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় জান্নাতুলের পায়ে সাপে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে এলাকার এক নারী ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুক করেও জান্নাতুলের অবস্থা খারাপ হতে থাকে। এরপর রাত ৯টার দিকে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ সাপে কাটা এই ছাত্রীকে হাসপাতালে আনার পথেই মারা গেছে। তবে, ওঝা দিয়ে সময় ক্ষেপন না করে দ্রুত আনলে হয়ত বাঁচানো সম্ভব হত।