Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে রূপসা বাসের ধাক্কায় পৌর কসাইখানা পরিদর্শক নিহত

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৮:১৮:০৮ পিএম
কালীগঞ্জে রূপসা বাসের ধাক্কায় পৌর  কসাইখানা পরিদর্শক নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগামী রূপসা পরিবহন বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নিহত হয়েছেন। একই সাথে দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক ইজিবাইক চালকও গুরুতর আহত হয়েছেন। উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে নিহত সামাদ কালীগঞ্জ পৌরসভার কসাইখানার পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাই আব্দুল হামিদ জানায়, সকালে আব্দুস সামাদ বাজার পরিদর্শনে করতে মোটরসাইকেলযোগে শহরের যাচ্ছিলেন। পথে রেজিষ্টি অফিসের সন্মুখে পৌঁছালে কুষ্টিয়াগামী দ্রুতগতির রূপসা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যান। একই দুর্ঘটনায় বাসটি অপর একটি ইজিবাইকে ধাক্কা দিলে চালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর আশংকাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বাস দুর্ঘটনায় পৌর পরির্দশক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খবর পেয়েই হাসপাতালে তাদের কর্মীতে দেখতে ছুটে যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)