Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ছেলে হত্যা মামলার আসামি পিতার আত্মহত্যা

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৮:১৮:৫৪ পিএম
চৌগাছায় ছেলে হত্যা মামলার  আসামি পিতার আত্মহত্যা

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মৃত হানেফ আলী মন্ডলের ছেলে। সোমবার ভোরে তার প্রতিবেশি বাদল মন্ডলের বাড়ির পাশের আম গাছের ডালে তিনি গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। সকালে প্রতিবেশিরা তার লাশ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা লাশ নামান। পারিবারিক সূত্রে জানা যায়- প্রায় এক বছর পূর্বে রবিউল ইসলাম তার নিজের একমাত্র ছেলে তরিকুল ইসলামকে (২৫) বাড়িতে কাজ না করার অপরাধে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় রবিউল ইসলামের ভাই আশাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করলে রবিউল ইসলাম বেশ কিছুদিন জেলখেটে জামিনে মুক্তি পান। এসব ঘটনাকে কেন্দ্র করে রবিউল ইসলাম মানসিক অশান্তিতে ছিলেন যার ফলে তিনি আত্মহত্যা করেন বলে অনেকের ধারণা। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)