Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর পৌরপার্কে মহালয়ায় পূর্ণতিথিতে সনাতন ধর্ম সংঘের তিলতর্পণ

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ০৮:১৯:০৮ পিএম
যশোর পৌরপার্কে মহালয়ায় পূর্ণতিথিতে  সনাতন ধর্ম সংঘের তিলতর্পণ

নিজস্ব প্রতিবেদক : মহালয়ার পূর্ণতিথি উপলক্ষে যশোর শহরের পৌরপার্কের পুকুরসংলগ্ন স্থানে তিলতর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৬টায় সনাতন ধর্ম সংঘ, যশোরের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সনাতন ধর্ম সংঘের যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত কুমার দে, সুব্রতা রাণী চক্রবর্তী ও সজল কুমার দাসসহ অন্যান্য ভক্তবৃন্দ। মহালয়ার পুণ্যতিথিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তাঁদের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয়। এ সময় তাঁদের আত্মার শান্তি কামনা করা হয় এবং ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)