Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

এখন সময়: বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৩:০১:৪২ এম
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

প্রেসবিজ্ঞপ্তি : ঢাকায় পোশাক শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে হামলা-পুলিশি নির্যাতন বন্ধ এবং পোশাকসহ সব খাতের শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম নেতা সাবিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা দয়ানন্দ হালদার এবং শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার অন্যতম নেতা আসাদুজ্জামান পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঢাকায় শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিতে আন্দোলন দমাতে রাষ্ট্রের পেটুয়া বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ নির্বিচারে শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। আর তসলিমা আক্তার এর মত কতিপয় তথাকথিত শ্রমিকনেতা দালালীর ভূমিকা পালন করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে বক্তারা আরও বলেন, বর্তমানে বাজারমূল্যের চরম ঊর্ধ্বগতি, ঘর ভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটেও ঢাকার মতো ব্যয়বহুল শহরে শ্রমিকদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। মাত্র ১২ হাজার ৫০০ টাকা মজুরি দিয়ে এই অগ্নিমূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)