Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় মানবপাচার প্রতিরোধে সভা

এখন সময়: বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৩:০০:৩৫ এম
ফুলতলায় মানবপাচার  প্রতিরোধে সভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : রূপান্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ বিষয়ে এক সভা ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন সাবেক শিক্ষক নেতা মোশাররফ হোসেন মোড়ল, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান সুমন পারভেজ মোল্লা, ইউপি সদস্য ডালিয়া খাতুন, ইয়াসমিন খান, সাইফুল ইসলাম, ইমদাদুল হক মিতুল, শিক্ষক মোঃ মুরাদুল ইসলাম, ইমাম মোঃ রসুল আমিন, স্বাস্থ্যকর্মী নিগার সুলতানা প্রমুখ। উইনরক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় সভায় মানব পাচারের বিভিন্ন রুট ও কার্যক্রম এবং প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)