Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা

এখন সময়: বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৩:০১:৫৫ এম
১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা

ফরহাদ খান, নড়াইল: নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ, ফ্রি হেলথ ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসব’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতি সম্পর্কে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) গনী উল আজম। তিনি জানান, ১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর বিকেল ৩টা থেকে নড়াইলের হাতিয়াড়া এলাকার আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বাইচে মতুয়া সম্প্রদায়ের নারীরা অংশগ্রহণ করবেন। এছাড়া দুইদিনব্যাপী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা রয়েছে। এদিকে, বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসবে গ্রামীণ ঐহিত্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান, অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক কাজী হাফিজুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা। উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার গেøাবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড। স্পন্সর হিসেবে রয়েছে টি. কে. গ্রæপ। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, ইউনিকো হসপিটালস, এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত উৎসবটি বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। আয়োজকরা জানান, গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করাসহ পর্যটন কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে ‘জাতীয় নারী নৌকা বাইচ, ফ্রি হেলথ ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসব’ এর আয়োজন করা হয়েছে। এ ধরণের আয়োজন নড়াইলের স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ এবং দেশের বাইরে বৃহত্তর পরিসরে পরিচিত করে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)