Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিমান অফিস এলাকায় মশাল মিছিল

যশোরে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীর নামে সন্ত্রাস দমন আইনে মামলা, আটক ৫

এখন সময়: শনিবার, ২৮ নভেম্বর , ২০২৬, ০৮:২২:০২ পিএম
যশোরে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীর  নামে সন্ত্রাস দমন আইনে মামলা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা হয়েছে। মামলার ৩০ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তাদের করা হয়। আটককৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপাল এলাকার হাসান আলীর ছেলে মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের নুরুল সরদারের ছেলে রনি হাসান, মনিরামপুর উপজেলার ডালকিডাঙ্গা ভোজগাতী গ্রামের নাজমুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, কোন্দপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির ও যশোর সদরের রঘুনামপুর গ্রামের আজহার আলীর ছেলে নাছিম আহম্মেদ। মামলার অভিযোগে জানা গেছে, ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড়সংলগ্ন পাকা রাস্তায় ৮০ থেকে ৯০ জনের একটি দল মশাল মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এ মিছিল বের করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশগ্রহণকারীরা মশাল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে বাঁশের লাঠির সঙ্গে পাটের চট দিয়ে তৈরি কেরোসিন মিশ্রিত ৪০টি মশাল উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় ৩০ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতকারীকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। আসামিরা হলো, শহরতলীর আরবপুরের আল আমিন, বাদল, শিমুল, রঘুরামপুরের নাছিম আহম্মেদ, খড়কির মেহেদী, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কাজীপাড়ার হৃদয়, পালবাড়ির জাকারিয়া, নুরপুরের সেতু, পালবাড়ির সাহস, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরপুরের সুনম, লোন অফিসপাড়ার বাধন, সাকিব চৌধুরী, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, গড়িখানা রোডের রনি, শংকরপুরের রনি, ভেকুটিয়ার জনি, বাঘারপাড়া ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস, সবুজ বিশ্বাস, ফারদিন মোল্যা, শুভ, মণিরামপুরের চালকিডাাঙ্গা গ্রামে তামিম, ফয়সাল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মশ্মিনগরের আসাদ। শনিবার আটক ৫ জনকে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)