নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির সদস্য, সাবেক জাতীয় উপকমিশনার (ডিএনসি) ও বিশিষ্ট শিক্ষক আব্দুর রহমান খান (এলটি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টাইফয়েডে আক্রান্ত হয়ে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মেডিল্যাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়রও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান পিন্টু,অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক কাউন্সিলর হাজী আনিছুর রহমান মুকুল, শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহআত্মীয়স্বজন, সহকর্মী, স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা । পরে তাঁকে যশোরের কারবালা গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্কাউটস ও শিক্ষাঙ্গনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।