নিজস্ব প্রতিবেদক : যশোরবাসীর দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা জানালেন সরকারের চারমন্ত্রী। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তারা ভবদহ নিয়ে বর্তমান সরকারের কর্ম পরিকল্পনার কথা জানান। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন-এখানে ভুক্তভোগীদের কথা শুনেছি। ভবদহে চলমান ৮১ কিলোমিটার খাল খনন প্রকল্প যেটা জুন মাস নাগাদ শেষ হবে। এরপর আমডাঙ্গা খাল নতুন করে খননের উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি শিবশাহ নদীর সাথে পানির প্রবাহ ও গতি প্রকৃতি ঠিক রেখে প্রায় ৯০ কিলোমিটার এর সাথে আরও ৫০ কিলো মিটার খাল খনের প্রয়োজন রয়েছে। তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আশা করছি চলমান ৮১ কিলোমিটার খাল খনন গত অর্থ বছরের দৃশ্যমান করেছি। মানুষ তার সুবিধার পেয়েছে বাকি কাজগুলো আগামী অর্থ বছরে শেষ করতে পারি তার জন্য বতর্মান জনগণের সরকার সেই দিক নজর রেখে কাজ গুলো সমাপ্ত করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্পর্কে অবহিত আছেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করে এই অঞ্চলের মানুষকে দীর্ঘ দিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে। এর আগে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অনুভূতি বুঝে কাজ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় একজন মন্ত্রীর ভবদহ এলাকায় নিজের ব্যক্তি দলের কিংবা কর্মী স্বার্থের বাইয়ে জনগণের স্বার্থে কাজ করেননি। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র দেড় মাসের মাথায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ করিয়েছে। ইচ্ছা করলে এত বড় প্রকল্প দেড় মাসের মাথায় পাস হয় না, এটা দীর্ঘ মেয়াদি হিসাব। সাবেক প্রধানমন্ত্রীন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্প হাতে নিয়েছিলেন। তখন থেকে ২০১৬ সাল পর্যন্ত যাচাই-বাছাইয়ের জন্য গড়ায়। দেশবাসী আশা করেছিল প্রকল্পটি দৃশ্যমান হবে। কিন্ত ফ্যাসিস্ট সরকার ভারত সফর শেষে দেশে ফিরে প্রকল্পটি বাতিল করে দেয়। পদ্মা ব্যারেজ প্রকল্পটি আগামী সাত বছরের মধ্যে দৃশ্যমান হবে। দেশের দক্ষিণ, পশ্চিম উত্তর অঞ্চলের জন্য এই প্রকল্প অত্যান্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবদহের সমস্যা সমাধান হবে। কিন্তু তার আগেই শর্ট টাইমে সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহে ব্যক্তি স্বার্থে যেটা হয়েছে এখন সেটা হবে না। আমাদের কথা পরিষ্কার বিশেষ কোন উদ্দেশ্যে নিয়ে প্রকল্প পাশ করিয়ে তা থেকে কারও ব্যক্তিগত সুবিধা গ্রহণের কোন সুযোগ নেই। এখন যা হচ্ছে সবকিছু স্বচ্ছতার ভিত্তিতে হবে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, আট মাস মন্ত্রীত্বের দায়িত্ব পালনকালে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভবদহ নিয়ে। আমরা চাই না ভবদহ সমস্যা থেকে মুক্তি পেতে যুগের পর যুগ সময় লাগুগ। দ্রুত সময়ে সমস্যার সমাধান হোক। দীর্ঘ স্থায়ী সমস্যা সমাধানের জন্য কাজ আসছে। টিআরএম অবশ্যই হবে। বিএডিসিরি প্রকল্প হলো এটা সহযোগী প্রকল্প। বিএডিসি যেটি করতে চাচ্ছে এটি সহযোগী প্রকল্প। এর কারণ হলো ভবদহের এলাকার মানুষকে আগামী এক দুই বছরে মধ্যে চাষের আওতায় নিয়ে আসে। প্রধানমন্ত্রী আমার কাছে প্রতিনিয়ত জানতে চান। ভবদহের মাটি অনেক উর্বর। ভবদহ পাড়ের সকলকে সরকার মুক্ত করতে চায়। ভবদহ পাড়ের মানুষকে বাঁচাতে সাবেক বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম প্রকল্প নিয়েছিলেন। বিএনপি সরকার সেদিনের গৃহীত প্রকল্পে ভবদহের মানুষ উপকৃত হয়েছেন। আমাদের প্রস্তুতি আছে দ্রুত সময়ের মধ্যে কাজ করে এলাকার দুঃখ লাঘব করা। দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য হয়তো একটু সময় লাগবে। আইনমন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান বলেন-ভবদহের দুঃখ মোচন হওয়া দরকার। এজন্য তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার আনুকুল্যে ভবদহের উন্নয়নে কাজ করেছিলেন। বর্তমান সরকারও কাজ করছে। সভাপতির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন ভবদহের স্থায়ী সমস্যা সমাধানে আজ পর্যন্ত যদি কোন কার্যকর পদক্ষেপ নিয়ে থাকে সেটি বেগম খালেদার পৃষ্টপোষকতায় ৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পিতা মাতার দেখানো পথে দেশের উন্নয়নে কাজ করছেন। সে কারণেই প্রধানমন্ত্রী ভবদহের উন্নয়নের কাজ করছেন। সভায় বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুল হামিদ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ভবদহ পাড়ের বাসিন্দা ফিরোজ আলম, আক্তার ফারুক মিন্টু, আলাউদ্দিন, কামরুজ্জামান লিটন প্রমুখ।