নিজস্ব প্রতিবেদক : শনিবার পাবনা শহরের আহেদ আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এর মধ্য থেকে ১২ জনকে বাছাই করে পরবর্তীতে ছানি অপারেশন করে লেন্স লাগানো হবে। চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বিশু। এসময় সামাজিক ব্যক্তিত্য বিএনপি নেতা আবদুল মান্নান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান সামাজিক ব্যক্তিত্ব মহিউদ্দিন ভূঁইয়া, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক নারী-পুরুষ ও শিশুরা জড়ো হন। রোগ অনুযাযী ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয় রোগীদের। বিনামূল্য চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। পাবনার ভবানিপুরের রোগী মর্জিনা খাতুন (৫১) জানান, তিনি দীর্ঘদিন ধরে চোখের নানা রোগে ভুগছিলেন। কিন্তু সামার্থ না থাকায় ডাক্তারের কাছে যেতে পারেননি। গতকাল ইকোর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর পেয়ে আমি চিকিৎসা নিয়েছি। একই সাথে আমাকে ফ্রি দুই ধরণের ওষুধ দেয়া হয়েছে। এধরণের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এতে করে আমাদের মতো দরিদ্র মানুষ অনেক উপকৃত হবে। হেমায়েতপুরের নূরজাহান বেগম (৬৩) জানান, দিনমজুর করে তার সংসার চলে। ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে। এজন্য যাওয়া হয়না। যেকারণে রোগে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। কিন্তু এদিন ইকোর ফ্রি চক্ষু ক্যাম্পে এসে বিনামূল্যে ডাক্তার দেখানোর পর ওষুধ পেয়েছি। যা আমার অনেক উপকারে এসেছে। এই ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি যারা ফ্রি চিকিৎসা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইকো প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, আমেরিকান সাহায্য সংস্থা ইকো দরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম করে থাকে। চক্ষু ক্যাম্পের মাধ্যমে শনিবার শতাধিক রোগীকে বিনামূল্য চিকিৎসা, ওষুধ দেয়া হয়েছে। এদের মধ্য থেকে ১২ জনকে ছানি অপারেশন করে আমেরিকান লেন্স লাগানো হবে।