প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সম্মেলন কক্ষে পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রকাশের লক্ষ্যে শনিবার ডেমো প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। ডেমো প্রদর্শনে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ সাইফুল ইসলাম। তিনি পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ, নম্বর সংযোজন, প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ফলাফল প্রক্রিয়াকরণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যবহারিক দিক প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামানসহ সকল বিভাগের প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ডেমো প্রদর্শন শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের সক্রিয় পর্যবেক্ষণ ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।