প্রেসবিজ্ঞপ্তি : শনিবার কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলার ১৩তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার-বীজ-কীটনাশক ও সেচে ব্যবহৃত বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে কৃষককে প্রদানের দাবি জানান। সাথে সাথে অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর দাবি জানান। যশোর টাউন হলে জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সম্মেলনে কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বি.এম. শামীমুল হক, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলার অন্যতম নেতা সেজুতি শাকিলা, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ। সম্মেলন লিখিত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। রিপোর্টের ওপর আলোচনা করেন জেলা যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, মনিরামপুর থানার সাধারণ সম্পাদক আশীষ গাইন, অভয়নগর থানার সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর থানার সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, কেশবপুর থানা সম্পাদক তৌহিদুর রহমান, চৌগাছা থেকে আব্দুল জলিল মাস্টার ও বাঘারপাড়া থানার যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্ দৌল্লা লস্কর রাব্বি প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সোহরাব উদ্দিন মাস্টারকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির দলীয় পতাকা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। নবনির্বাচিত কমিটির প্রথম সভা আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।