Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

এখন সময়: রবিবার, ২৯ নভেম্বর , ২০২৬, ১০:৫৬:২৬ পিএম
শার্শায় ২০ পিস ইয়াবাসহ  যুবক আটক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শার্শা গ্রামের আরিফুল ইসলামের আরটি গার্মেন্টসের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন শার্শা থানার পানবুড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে। শার্শা থানা পুলিশের এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ইমরানের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কালো রঙের একটি পুরোনো হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)